রাজনৈতিক মহলে আলোচনার কেন্দ্রে বিএনপি। দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আজ রোববার (১৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় দুটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক নেতার বাসভবনে সৌজন্য সাক্ষাৎ করবেন বলে জানা গেছে।
দলীয় সূত্রে জানা যায়, সন্ধ্যা ৭টায় তিনি ডা. শফিকুর রহমান-এর বাসায় যাবেন। পরে রাত ৮টায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম-এর বাসভবনে যাওয়ার কথা রয়েছে।
এর আগে শনিবার (১৩ ফেব্রুয়ারি) রাজধানীর একটি হোটেলে আয়োজিত নির্বাচন-পরবর্তী সংবাদ সম্মেলনে জাতীয় ঐক্য জোরদারের ওপর গুরুত্ব দেন তারেক রহমান। তিনি বলেন, দেশের বৃহত্তর স্বার্থে রাজনৈতিক দলগুলোর মধ্যে সহযোগিতা ও সমন্বয় প্রয়োজন।
সংবাদ সম্মেলনে আরও উল্লেখ করেন, বিএনপি সরকার গঠন করতে পারলে দক্ষিণ এশিয়া আঞ্চলিক সহযোগিতা সংস্থা (সার্ক)কে সক্রিয় ও কার্যকর করার উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্পর্ক রক্ষায় বাংলাদেশের জাতীয় স্বার্থকে অগ্রাধিকার দেওয়া হবে বলেও জানান তিনি।
এছাড়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা-কে দেশে ফিরিয়ে আনার বিষয়ে সম্ভাব্য বিএনপি সরকার আইনগত প্রক্রিয়ায় এগোবে বলে মন্তব্য করেন তারেক রহমান।

