ক্রিড়া ডেস্ক: নেশন্স লিগের ম্যাচে গোল করে ফ্রান্সকে জয় এনে দেওয়ার পর হাঁটুর চোটের কারণে দল থেকে ছিটকে গেলেন কিলিয়ান এমবাপ্পে। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) তুরস্কের বিপক্ষে ম্যাচে চোট পেয়ে মাঠ ছাড়ার পর নেশন্স লিগের পরবর্তী ম্যাচগুলোতে তাকে আর পাচ্ছে না ফ্রান্স।
জিনেদিন জিদানের অধীনে প্রথম ম্যাচে তুরস্ককে ১-০ গোলে হারায় ফ্রান্স। ম্যাচের ৫৪তম মিনিটে গোল করে দলকে এগিয়ে দেন অধিনায়ক এমবাপ্পে। গোলের পরপরই হাঁটুতে চিকিৎসা নেন তিনি। কিছুক্ষণ পর মাঠে ফিরলেও এক মিনিটের মতো সময়ের মধ্যেই আবার মাটিতে পড়ে যান। পরে ৫৮তম মিনিটে তাকে তুলে নেন জিদান।
ম্যাচ শেষে এমবাপ্পের চোট নিয়ে শঙ্কার কথা জানান ফ্রান্সের কোচ। জিদান বলেন, এমবাপ্পের হাঁটুতে ফোলা দেখা দিয়েছে। তাই ঝুঁকি না নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ফরাসি ফুটবল ফেডারেশন জানিয়েছে, এমবাপ্পের হাঁটুর টেনডনে চোট ধরা পড়েছে। চিকিৎসার জন্য তিনি স্পেনে ফিরে যাচ্ছেন। ক্লাব ফুটবলে রিয়াল মাদ্রিদের হয়ে খেলেন এই ফরাসি তারকা।
নেশন্স লিগের ‘এ১’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচেই জয় পেয়েছে ফ্রান্স। তবে জয়ের ম্যাচেই দলের অধিনায়ককে হারানো কোচ জিনেদিন জিদানের জন্য বড় ধাক্কা হয়ে এসেছে।

