ক্রিড়া ডেস্ক: শেখ হাসিনার আমলে যারা বিরোধী মতের ছিলেন, তাদের বেঁচে থাকার অধিকারও ছিল না বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।
রোববার (১৩ সেপ্টেম্বর) দুপুরে ফেনীতে পুলিশের গুলিতে নিহত যুবদল নেতা হারুনের পরিবারের কাছে ‘আমরা বিএনপি পরিবার’-এর পক্ষ থেকে নতুন ঘরের চাবি হস্তান্তর অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
রিজভী বলেন, “আমরা একটি অন্ধকার সময় অতিক্রম করেছি। তখন মানুষের সুস্থ ও স্বাভাবিক জীবনযাপনের অধিকার ছিল না। বাইরে বের হওয়ার পর নিরাপদে বাড়ি ফিরে ঘুমানোর অধিকারও ছিল না।”
তিনি বলেন, নিজের ক্ষমতা পাকাপোক্ত করার জন্য শেখ হাসিনা নিজের দলের শিশু-কিশোর থেকে শুরু করে প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়, কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের হত্যা করতেও দ্বিধা করেননি।
রিজভী আরও বলেন, বিএনপি মানবতা ও মানুষের জন্য রাজনীতি করে। প্রধানমন্ত্রীর পরামর্শ ও পরিকল্পনায় দীর্ঘদিন ধরে নানা প্রতিকূলতার মধ্যে থাকা হারুনের পরিবারের পাশে দাঁড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে।
উল্লেখ্য, ২০১৩ সালের ৪ ডিসেম্বর ফেনীর শহীদ শহিদুল্লাহ কায়সার সড়কে অবরোধের সমর্থনে একটি মিছিলে অংশ নেওয়ার সময় পুলিশের গুলিতে নিহত হন যুবদল নেতা হারুন।

