সময়পত্র ডেস্ক: কক্সবাজারের টেকনাফ উপজেলার সাবেক পৌর কাউন্সিলর একরামুল হক হত্যা ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলাটি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে বিচারিক আদালতে স্থানান্তরের আবেদন করেছে আসামিপক্ষ।
সোমবার (৭ সেপ্টেম্বর) মামলাটিতে সাবেক সংসদ সদস্য আবদুর রহমান বদি এবং তিন সেনা কর্মকর্তাকে ট্রাইব্যুনালে হাজির করা হয়।
এর আগে গত ২৫ আগস্ট আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ সাবেক এমপি আবদুর রহমান বদি এবং তিন সেনা কর্মকর্তা—ব্রিগেডিয়ার জেনারেল মো. মাহাবুব আলম, ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ উদ্দিন আহমেদ ও কর্নেল (অব.) আনোয়ার লতিফ খানকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
একই মামলায় পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ সাত আসামিকে আত্মসমর্পণের নির্দেশ দিয়ে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশেরও নির্দেশ দেন ট্রাইব্যুনাল।
সোমবার শুনানিতে আসামিপক্ষ মামলাটি ট্রাইব্যুনালের পরিবর্তে বিচারিক আদালতে স্থানান্তরের আবেদন জানায়।

