সময়পত্র ডেস্ক: ঠাকুরগাঁওয়ের বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব ও সমাজকর্মী তোজাম্মেল হোসেন খান, যিনি তাজু খান নামে পরিচিত, মারা যাওয়ায় গভীর শোক জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) দেওয়া এক শোকবার্তায় রাষ্ট্রপতি বলেন, তোজাম্মেল হোসেন খান দীর্ঘদিন ধরে গণতন্ত্র ও দেশের উন্নয়নে নিষ্ঠার সঙ্গে কাজ করে গেছেন। তার মৃত্যুতে উত্তরাঞ্চল একজন দক্ষ ও বলিষ্ঠ নেতৃত্বকে হারিয়েছে।
শোকবার্তায় রাষ্ট্রপতি মরহুম তোজাম্মেল হোসেন খানের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন। একই সঙ্গে তিনি শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
উল্লেখ্য, শুক্রবার ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তোজাম্মেল হোসেন খান ইন্তেকাল করেন।

