সময়পত্র ডেস্ক: যুক্তরাষ্ট্রের সঙ্গে সংঘাতের জেরে মার্কিন ডলারের বিপরীতে রেকর্ড সর্বনিম্নে নেমেছে ইরানের মুদ্রা রিয়ালের মান। রোববার (২৩ আগস্ট) প্রতি মার্কিন ডলার ২০ লাখ রিয়ালে লেনদেন হয়েছে।
তেহরানের ওপর যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞা আরোপের এক দিন আগে রিয়ালের এই বড় ধরনের দরপতন হলো। মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট নতুন নিষেধাজ্ঞাকে ‘ইতিহাসের সবচেয়ে কঠোর নিষেধাজ্ঞা’ হিসেবে বর্ণনা করেছেন।
প্রায় ছয় মাস আগে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান সংঘাত শুরু হওয়ার আগেই ইরান অর্থনৈতিক সংকটে ছিল। রিয়ালের ধারাবাহিক দরপতনে দেশটির অর্থনৈতিক চাপ আরও বেড়েছে।
গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা শুরুর পর থেকে দেশটির বিভিন্ন অবকাঠামো বারবার ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে তেহরানের অবস্থান এখনো অনমনীয়। হরমুজ প্রণালির মধ্য দিয়ে অনুমোদনহীন তেলবাহী ট্যাঙ্কার চলাচলে বাধা দিচ্ছে ইরান। ফলে গুরুত্বপূর্ণ এই জলপথ দিয়ে জাহাজ চলাচল কার্যত স্থবির হয়ে পড়েছে।
এর প্রভাবে বিশ্ববাজারে তেলের দামও অস্বাভাবিকভাবে বেড়ে গেছে।

