আইন কমিশনের ২০২৫ সালের বার্ষিক প্রতিবেদন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কাছে জমা দেওয়া হয়েছে। সোমবার (২৬ জানুয়ারি) বঙ্গভবনে কমিশনের চেয়ারম্যানের নেতৃত্বে একটি প্রতিনিধিদল রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করে প্রতিবেদনটি পেশ করে।
সাক্ষাৎকালে রাষ্ট্রপতি দেশের প্রচলিত আইন-কানুন সময়োপযোগী করার প্রয়োজনীয়তার ওপর জোর দেন। তিনি জনগণের স্বার্থে প্রয়োজনীয় আইন সংস্কারে আরও সক্রিয় ভূমিকা রাখতে আইন কমিশনের প্রতি আহ্বান জানান।
এ সময় কমিশনের চেয়ারম্যান প্রতিবেদনটির বিভিন্ন দিক তুলে ধরার পাশাপাশি কমিশনের সামগ্রিক কার্যক্রম সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন।
সাক্ষাতে আইন কমিশনের প্রতিনিধিদলের সদস্যদের পাশাপাশি রাষ্ট্রপতির কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

