ডেস্ক রিপোর্ট:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে সাংবাদিক ও পর্যবেক্ষকদের কার্ড প্রদানের প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ পরিবর্তন এনেছে নির্বাচন কমিশন (ইসি)। এবার প্রথমবারের মতো সাংবাদিক পর্যবেক্ষক কার্ড ও গাড়ির স্টিকার পেতে অনলাইনে আবেদন বাধ্যতামূলক করা হয়েছে।
নির্বাচন কমিশনের নির্ধারিত ওয়েবসাইট pr.ecs.gov.bd–এর মাধ্যমে সম্পূর্ণ আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।
আবেদনের ধরণ নির্বাচন করুন
আবেদন করার সময় আবেদনকারীদের সতর্কভাবে আবেদনের ধরণ নির্বাচন করতে হবে। একজন আবেদনকারী একের অধিক আবেদন করলে পূর্বের আবেদন বাতিল বলে গণ্য হবে।
আবেদন সময়কাল:
২১ জানুয়ারি, ২০২৬ থেকে ৩০ জানুয়ারি, ২০২৬ পর্যন্ত।
আবেদন সম্পন্ন হওয়ার পর স্ট্যাটাসে ‘পেন্ডিং’ (Pending) দেখাবে। আবেদন যাচাই-বাছাই শেষে অনুমোদিত হলে স্ট্যাটাস ‘অ্যাপ্রুভড’ (Approved) হবে এবং কার্ড প্রদান করা হবে। আবেদন বাতিল হলে স্ট্যাটাস ‘রিজেক্ট’ (Reject) দেখাবে এবং সে ক্ষেত্রে কোনো কার্ড দেওয়া হবে না।
যেভাবে করবেন রেজিস্ট্রেশন
ওয়েবসাইটে প্রবেশ করে ধাপে ধাপে জাতীয় পরিচয়পত্র নম্বর, ই-মেইল ঠিকানা, মোবাইল নম্বর ও পাসওয়ার্ড প্রদান করতে হবে। সব তথ্য সঠিকভাবে পূরণ করলে আবেদনকারীর মোবাইল নম্বরে একটি ওটিপি (OTP) পাঠানো হবে। ওটিপি যাচাইয়ের মাধ্যমে রেজিস্ট্রেশন সম্পন্ন হবে।
লগইন করে আবেদন
রেজিস্ট্রেশন শেষে মোবাইল নম্বর ও পাসওয়ার্ড ব্যবহার করে লগইন করে সাংবাদিক পর্যবেক্ষক কার্ডের জন্য আবেদন করতে হবে।
আবেদন প্রক্রিয়ার ধাপসমূহ
লগইন করার পর প্রথম ধাপে আবেদনকারীর ব্যক্তিগত তথ্য প্রদান করতে হবে। এর মধ্যে থাকবে নাম, জাতীয় পরিচয়পত্র নম্বর, জন্মতারিখ ও লিঙ্গ।
পরবর্তী ধাপে সংশ্লিষ্ট মিডিয়া প্রতিষ্ঠানের তথ্য প্রদান বাধ্যতামূলক। এতে গণমাধ্যমের নাম, ঠিকানা, ই-মেইল, ফোন নম্বর ও রেজিস্ট্রেশন নম্বর উল্লেখ করতে হবে। প্রযোজ্য ক্ষেত্রে গণমাধ্যমের নিবন্ধন প্রমাণপত্র ও সর্বশেষ প্রকাশিত পত্রিকার কপি সংযুক্ত করতে হবে।
পাশাপাশি সংশ্লিষ্ট মিডিয়া প্রতিষ্ঠান কর্তৃক অনুমোদিত সাংবাদিকদের তালিকা ফাইল আকারে আপলোড করতে হবে। ওই তালিকায় আবেদনকারী সাংবাদিকের নাম কত নম্বরে রয়েছে, তা নির্দিষ্ট ঘরে উল্লেখ করতে হবে।
গাড়ির স্টিকার সংক্রান্ত তথ্য
গাড়ির স্টিকার প্রয়োজন হলে ‘হ্যাঁ’ অথবা ‘না’ অপশন নির্বাচন করতে হবে। ‘হ্যাঁ’ নির্বাচন করলে গাড়ির সংশ্লিষ্ট কাগজপত্রের তথ্য প্রদান করতে হবে।
চূড়ান্ত সংযুক্তি ও আবেদন জমা
আবেদনের শেষ ধাপে অফিস আইডি, ইস্যুর তারিখ, মেয়াদ উত্তীর্ণের তারিখ, ছবি, স্বাক্ষর এবং জাতীয় পরিচয়পত্রের কপি নির্ধারিত ঘরে আপলোড করতে হবে। সব ধাপ সঠিকভাবে সম্পন্ন করে সবুজ অংশে ক্লিক করে আবেদন জমা দিলে আবেদন সম্পূর্ণ হয়েছে বলে দেখাবে।
আবেদন যাচাই-বাছাই শেষে নির্বাচন কমিশন কিউআর কোড সংবলিত সাংবাদিক পর্যবেক্ষক কার্ড পিডিএফ আকারে প্রদান করবে। ওই কার্ড প্রিন্ট করে গণমাধ্যমকর্মীরা নির্বাচনে সংবাদ সংগ্রহের জন্য প্রয়োজনীয় আইনি অনুমোদন পাবেন।
সাংবাদিক ও পর্যবেক্ষক কার্ডে বড় পরিবর্তন, অনলাইনে আবেদন বাধ্যতামূলক
Dainik Somoypotro
দৈনিক সময় পত্র - একটি বিশ্বস্ত অনলাইন সংবাদমাধ্যম। সত্য, নিরপেক্ষতা ও দায়বদ্ধতার সঙ্গে সময়োপযোগী খবর পৌঁছে দেয়। গুরুত্বপূর্ণ গল্পগুলো তুলে ধরে আমরা প্রতিদিন আপনাকে সচেতন, সংযুক্ত ও আপডেট রাখি।
একটি মন্তব্য যোগ করুন
অনুসরণ করুন
সম্পাদক ও প্রকাশক : এস এম সাবিহা জামান
নির্বাহী সম্পাদক : জাভেদ ওমর বেলিম
সহকারী সম্পাদক : মোঃ সাইফুল ইসলাম (তানভীর)
অফিস: বিজয় রাকিন সিটি, ৪–৫, কমার্শিয়াল বিল্ডিং, মিরপুর-১৫, ঢাকা-১২১৬। মোবাইল: ০১৮৯৬-২৭৬৭৩১
স্বত্ব © ২০২৬ দৈনিক সময়পত্র
Developed by ZAMAN IT

