ক্রিকেট আয়ারল্যান্ড নিশ্চিত করেছে, আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচগুলো তারা ভারতে খেলবে না। তবে গ্রুপ পর্বের ম্যাচ শ্রীলঙ্কাতে স্থগিত হবে না—এ বিষয়ে তারা আইসিসি থেকে স্পষ্ট আশ্বাস পেয়েছে।
ক্রিকবাজকে এক কর্মকর্তা জানিয়েছেন, “নির্ধারিত সূচি পরিবর্তন হবে না। আমরা নিশ্চিতভাবে শ্রীলঙ্কাতেই আমাদের গ্রুপ পর্বের ম্যাচ খেলবো।”
আইরিশ দল গ্রুপ সি-তে অবস্থান করছে, যেখানে শ্রীলঙ্কা, অস্ট্রেলিয়া, জিম্বাবুয়ে ও ওমান রয়েছে। অন্যদিকে, বাংলাদেশ গ্রুপ বি-তে রয়েছে, যেখানে ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, নেপাল ও ইতালি আছে। বাংলাদেশের ম্যাচ কলকাতা ও মুম্বাইয়ে হওয়ার কথা।
এদিকে, ভারত সফরে অনিচ্ছা প্রকাশ করেছে বাংলাদেশ। এই কারণে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আইসিসির কাছে গ্রুপ বদলের প্রস্তাব দিয়েছে। শনিবার ঢাকায় আইসিসির সঙ্গে বৈঠকে বিষয়টি আলোচনায় আসে।
বিসিবি জানিয়েছে, “কম লজিস্টিক পরিবর্তনের মাধ্যমে সমস্যা সমাধানের সম্ভাবনা নিয়ে আলোচনা হয়েছে।” তবে, আয়ারল্যান্ডের অবস্থান পরিবর্তনের সম্ভাবনা নেই।

