নিজস্ব প্রতিনিধি :
মানিকগঞ্জের সিংগাইর উপজেলার আঙ্গারিয়া গ্রামের বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজসেবী বেগম আমেনা আর নেই। তিনি প্রয়াত মো. শাহজাহানের স্ত্রী এবং দৈনিক সমাজকালের সিংগাইর প্রতিনিধি বদরুল আলম কিবরিয়ার মা। মঙ্গলবার (৬ জানুয়ারি) রাত ৮টা ২৫ মিনিটে তিনি বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৮ বছর।
বেগম আমেনা এ. কাদের ইন্টারন্যাশনাল স্কুলের প্রতিষ্ঠাতা পরিচালক ছিলেন। শিক্ষা বিস্তারে তার অবদান এলাকায় ব্যাপকভাবে প্রশংসিত। তিনি ছিলেন সদালাপী, পরোপকারী ও ধর্মপরায়ণ একজন নারী। তার মৃত্যুতে পরিবার, আত্মীয়স্বজন ও এলাকাবাসীর মাঝে গভীর শোকের ছায়া নেমে আসে।
মৃত্যুকালে তিনি দুই মেয়ে ও তিন ছেলে সহ অসংখ্য আত্মীয়স্বজন এবং গুণগ্রাহী রেখে গেছেন।
বুধবার (৭ জানুয়ারি) সকাল ৯টায় এ. কাদের ইন্টারন্যাশনাল স্কুল সংলগ্ন রাস্তায় তার জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। জানাজায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
বেগম আমেনার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষসহ দৈনিক সময়পত্র ও দৈনিক সমাজকাল পরিবার।

