ডেস্ক রিপোর্ট: রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় আজ দুপুর পর্যন্ত মাঝারি থেকে ঘন কুয়াশা বিরাজ করতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। দিনের তাপমাত্রায় বড় কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই।
আবহাওয়া অফিস জানায়, শনিবার (৩ জানুয়ারি) সকাল ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টার পূর্বাভাস অনুযায়ী ঢাকার আকাশ সাময়িকভাবে আংশিক মেঘলা থাকতে পারে। এ সময় আবহাওয়া শুষ্ক থাকার সম্ভাবনা থাকলেও কুয়াশার প্রভাব থাকবে উল্লেখযোগ্য।

পূর্বাভাসে আরও বলা হয়, পশ্চিম ও উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬ থেকে ১২ কিলোমিটার গতিতে হালকা বাতাস প্রবাহিত হতে পারে। আজ সকাল ৬টায় ঢাকার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৩ ডিগ্রি সেলসিয়াস।
আবহাওয়ার পরিসংখ্যান অনুযায়ী, গতকাল ঢাকায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২০ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। আর আজকের সর্বনিম্ন তাপমাত্রা নেমেছে ১২ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াসে। গত ২৪ ঘণ্টায় রাজধানী ও আশপাশের এলাকায় কোনো বৃষ্টিপাত হয়নি।
এদিকে আজ ঢাকায় সূর্যাস্ত হবে সন্ধ্যা ৫টা ২৪ মিনিটে। আগামীকাল রোববার সূর্য উঠবে ভোর ৬টা ৪২ মিনিটে।

