সময়পত্র ডেস্ক: প্রধানমন্ত্রী তারেক রহমানের জাপান সফরের তৃতীয় দিন আজ। দিনজুড়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ কর্মসূচিতে ব্যস্ত সময় কাটাবেন তিনি। সফরসূচির অংশ হিসেবে জাপানে বসবাসরত বাংলাদেশি কমিউনিটির সদস্যদের সঙ্গে মতবিনিময় করবেন প্রধানমন্ত্রী।
এ ছাড়া স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা রয়েছে তাঁর।
এর আগে বাংলাদেশ-জাপান ইকোনমিক ফোরামের অনুষ্ঠানে অংশ নেবেন তারেক রহমান। সেখানে তাঁর বক্তব্য দেওয়ারও কথা রয়েছে।
সফরের তৃতীয় দিনে জাপানের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ব্যবসাপ্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন প্রধানমন্ত্রী। এ সময় তিনি বিশ্বখ্যাত ব্র্যান্ড ইউনিক্লোর সদর দপ্তর পরিদর্শন করবেন।
সেখানে ইউনিক্লোর প্রেসিডেন্ট ও প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদের সদস্যদের সঙ্গে বৈঠক করবেন তিনি। পাশাপাশি জাপান ব্যাংক ফর ইন্টারন্যাশনাল কো-অপারেশনের (জেবিআইসি) গভর্নরের সঙ্গেও বৈঠক করার কথা রয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানের।

