শনিবার (১৭ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া এক বার্তায় এ তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় নতুন করে ৮৫ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। একই সময়ে আরও ৯৫০ জনের শরীরে হামের উপসর্গ দেখা গেছে।
এদিকে, গত ১৫ মার্চ থেকে শনিবার পর্যন্ত দেশে মোট ২৩ হাজার ৫৭ জনের হাম শনাক্ত হয়েছে। পাশাপাশি সন্দেহভাজন রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ লাখ ১১ হাজার ৯৯০ জনে।

