রোববার (১৮ অক্টোবর) দিবাগত রাত দেড়টার দিকে এ দুর্ঘটনা ঘটে। খবর গালফ নিউজের।
স্থানীয় সূত্রে জানা গেছে, ধানবোঝাই ট্রাকটি চিনোর দিক থেকে আসছিল। ভারী যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা থাকা একটি ঢালু সড়কে পুলিশের ব্যারিকেড ভেঙে ট্রাকটি এগিয়ে যায়। এ সময় মন্দিরে আসা ভক্তদের চাপা দিয়ে সেটি মন্দিরের ফটক ও বাইরের দেয়ালে ধাক্কা খায়।
গোয়ালিয়রের সিনিয়র সুপারিনটেনডেন্ট অব পুলিশ (এসএসপি) ধর্মবীর সিং জানান, দুর্ঘটনার পর ৩৯ জনকে হাসপাতালে নেওয়া হয়। তাঁদের মধ্যে ১২ জনের মৃত্যু হয়েছে। আহতদের মধ্যে পাঁচ থেকে ছয়জনের অবস্থা আশঙ্কাজনক। তাঁদের হাড় ভেঙে গেছে। অন্যদের আঘাত তুলনামূলকভাবে কম গুরুতর।
তিনি আরও জানান, দুর্ঘটনাস্থলে দায়িত্ব পালনরত দুই পুলিশ সদস্যও আহত হয়েছেন। তাঁদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

