যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক সামরিক হামলায় ইরানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বুশেহর বিমানবন্দর সম্পূর্ণ অকার্যকর হয়ে পড়েছে বলে জানিয়েছেন দেশটির সরকারের মুখপাত্র ফাতেমে মহাজেরানি। তার ভাষ্য, বিমানবন্দরটি পুনরায় চালু করতে হলে শুরু থেকে সম্পূর্ণ নতুন করে নির্মাণ করতে হবে। তথ্যসূত্র: আল জাজিরা
মঙ্গলবার (২৮ জুলাই) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
ফাতেমে মহাজেরানি বলেন, হামলায় জনসেবার জন্য সম্প্রতি কেনা একটি সংস্কারকৃত বিমান সরাসরি ক্ষেপণাস্ত্রের আঘাতে ধ্বংস হয়েছে। বিমানটির কেবল অল্প কিছু অংশ অবশিষ্ট রয়েছে।
তিনি আরও জানান, বিমানবন্দর চত্বরে অবস্থিত বুশেহর আবহাওয়া কেন্দ্রও হামলায় প্রায় পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। তার দাবি, কেন্দ্রটি সম্পূর্ণ বেসামরিক কাজে ব্যবহৃত হতো।
ইরানের পক্ষ থেকে হামলার ঘটনায় ক্ষয়ক্ষতির তথ্য প্রকাশ করা হলেও এ বিষয়ে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

