জাপানের কিউশু অঞ্চলে ৭ দশমিক ১ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। ভূমিকম্পের পর উপকূলীয় এলাকায় সম্ভাব্য সুনামির আশঙ্কায় সতর্কতা জারি করেছে দেশটির আবহাওয়া সংস্থা। তথ্যসূত্র: রয়টার্স
মঙ্গলবার (২৮ জুলাই) জাপান আবহাওয়া সংস্থা (জেএমএ) জানায়, কুমামোতো প্রিফেকচার এলাকায় এই ভূমিকম্প অনুভূত হয়।
জেএমএর তথ্য অনুযায়ী, ভূমিকম্পের পর সর্বোচ্চ এক মিটার উচ্চতার সুনামি ঢেউ আঘাত হানতে পারে বলে সতর্ক করা হয়েছে।
এদিকে, জাপান সরকার কিউশু দ্বীপের কুমামোতো, নাগাসাকি, কাগোশিমা, ফুকুওকা, সাগা, ওইতা এবং মিয়াজাকি প্রিফেকচারে জরুরি ভূমিকম্প সতর্কতা জারি করেছে।
স্থানীয় প্রশাসন বাসিন্দাদের উপকূলীয় এলাকা থেকে নিরাপদ স্থানে সরে যাওয়ার আহ্বান জানিয়েছে। তবে তাৎক্ষণিকভাবে বড় ধরনের ক্ষয়ক্ষতি বা হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি। পরিস্থিতি পর্যবেক্ষণ করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

