সময়পত্র ডেস্ক: শান্তিতে নোবেলজয়ী মুহাম্মদ ইউনূস–এর নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের ১৮ মাসের কর্মকাণ্ড চ্যালেঞ্জ করে তদন্ত চেয়ে করা রিট খারিজ করে দিয়েছেন বাংলাদেশ হাইকোর্ট।
বৃহস্পতিবার (২১ মে) বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি ফাতেমা আনোয়ার–এর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
রিট খারিজের পর অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল বলেন, অন্তর্বর্তী সরকারের কার্যক্রম চ্যালেঞ্জ করে তদন্ত চাওয়ার এখতিয়ার রিটকারীদের নেই, কারণ বিষয়টি রাষ্ট্রের কাঠামোর সঙ্গে সংশ্লিষ্ট। তিনি আরও জানান, একই বিষয়ে এর আগেও একটি রিট খারিজ হয়েছিল, ফলে পুনরায় একই বিষয়ে আবেদন করায় সেটিও বাতিল করা হয়েছে।
এদিকে অ্যাটর্নি জেনারেল অভিযোগ করেন, রাজনৈতিক উদ্দেশ্যেই রিটটি দায়ের করা হয়েছে। তবে রিটকারী আইনজীবীরা জানিয়েছেন, হাইকোর্টের এ আদেশের বিরুদ্ধে আপিল করা হবে।

