আন্তর্জাতিক ডেস্ক:
মার্কিন নৌবাহিনীতে বড় ধরনের রদবদলের অংশ হিসেবে সেক্রেটারি জন ফেলানকে বরখাস্ত করা হয়েছে। প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ এ সিদ্ধান্ত নেন বলে জানিয়েছে সংবাদমাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নাল।
বুধবার (২২ এপ্রিল) সামাজিক মাধ্যমে দেওয়া এক পোস্টে বিষয়টি নিশ্চিত করেন পেন্টাগনের মুখপাত্র শন পারনেল। তবে তাকে অপসারণের সুনির্দিষ্ট কোনো কারণ জানানো হয়নি।
জন ফেলানের স্থলাভিষিক্ত হিসেবে দায়িত্ব নিচ্ছেন মার্কিন নৌবাহিনীর আন্ডার সেক্রেটারি হাং কাও।
এই বরখাস্তের ঘটনায় সামরিক মহলে বিস্ময় সৃষ্টি হয়েছে। সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্র-এর সামরিক বাহিনীতে একাধিক উচ্চপদস্থ কর্মকর্তাকে অপসারণ করা হয়েছে, যার মধ্যে জন ফেলান সর্বশেষ।
উল্লেখ্য, ২০২৫ সালের মার্চে দায়িত্ব নেওয়া ফেলানকে মনোনয়ন দিয়েছিলেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামরিক বাহিনীতে পূর্ব অভিজ্ঞতা না থাকলেও তিনি ট্রাম্পের প্রচারণার একজন বড় দাতা হিসেবে পরিচিত ছিলেন।

