সরকারের আনুষ্ঠানিক সিদ্ধান্ত না আসা পর্যন্ত দেশের কোথাও বাসভাড়া বৃদ্ধি না করার নির্দেশনা দিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি।
মঙ্গলবার (২১ এপ্রিল) সমিতির মহাসচিব সাইফুল আলম এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ নির্দেশনার কথা জানান। বিজ্ঞপ্তিতে বলা হয়, সকল পরিবহন মালিককে বিদ্যমান ভাড়া চার্ট অনুসরণ করতে হবে এবং সরকারের পক্ষ থেকে নতুন করে ভাড়া বৃদ্ধির কোনো প্রজ্ঞাপন জারি না হওয়া পর্যন্ত যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করা যাবে না।
এতে আরও উল্লেখ করা হয়, বর্তমানে পরিবহন খাত ক্রমবর্ধমান আর্থিক চাপে রয়েছে। জ্বালানির দাম বৃদ্ধি ও রক্ষণাবেক্ষণ ব্যয় বেড়ে যাওয়ায় খাতটি চ্যালেঞ্জের মুখে পড়েছে।
এ অবস্থায় পরিবহন খাতের স্থিতিশীলতা বজায় রাখতে সরকারের প্রতি দ্রুত ও যৌক্তিকভাবে বাসভাড়া পুনর্নির্ধারণের আহ্বান জানিয়েছেন পরিবহন নেতারা।

