আসন্ন মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে দেশব্যাপী নানা কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।
মঙ্গলবার (২৪ মার্চ) সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম এক বিবৃতিতে এসব কর্মসূচির ঘোষণা দেন।
বিবৃতিতে তিনি বলেন, দেশের স্বাধীনতার মূল লক্ষ্য—সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচার—নতুন প্রজন্মের মধ্যে ছড়িয়ে দিতে ছাত্রশিবির কাজ করে যাচ্ছে। বীর শহীদদের আত্মত্যাগকে স্মরণীয় করে রাখতে দেশজুড়ে কর্মসূচি পালনের আহ্বানও জানান তিনি।
ঘোষিত কর্মসূচির মধ্যে রয়েছে—
- স্বাধীনতা দিবস উপলক্ষে র্যালি
- আলোচনা সভা ও দোয়া মাহফিল
- মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা ও শিক্ষা উপকরণ বিতরণ
- রচনা, কুইজ, বইপাঠ, বিতর্ক ও ক্রীড়া প্রতিযোগিতা
- সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে খাবার ও শিক্ষা সামগ্রী বিতরণ
- বিভিন্ন গণমাধ্যম ও অনলাইন প্ল্যাটফর্মে দেশের সার্বভৌমত্ব নিয়ে প্রচার কার্যক্রম
কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী সংগঠনটির মহানগর, বিশ্ববিদ্যালয়, জেলা ও অন্যান্য শাখাকে এসব কর্মসূচি যথাযথভাবে বাস্তবায়নের জন্য আহ্বান জানানো হয়েছে।

