ক্রিড়া ডেস্ক: সৌদি প্রো লিগে আল তাউনকে ২-১ গোলে হারিয়ে জয় পেয়েছে ক্রিস্টিয়ানো রোনালদোর আল নাসর। জয়সূচক গোল করার পাশাপাশি এই ম্যাচে ক্লাবটির হয়ে লিগে সর্বোচ্চ গোলের রেকর্ডও নিজের করে নিয়েছেন পর্তুগিজ তারকা।
শুক্রবার (২৯ আগস্ট) নিজেদের মাঠে আল তাউনের মুখোমুখি হয় রিয়াদের ক্লাব আল নাসর।
ম্যাচের শুরুতেই ১১তম মিনিটে বাসাম মোহাম্মদের গোলে এগিয়ে যায় আল তাউন। তবে প্রথমার্ধের যোগ করা সময়ে সাদিও মানের অ্যাসিস্ট থেকে দারুণ ফিনিশিংয়ে আল নাসরকে সমতায় ফেরান মিডফিল্ডার স্যামু কস্তা।
বিরতির পর ৫০তম মিনিটে গোল করে আল নাসরকে এগিয়ে দেন রোনালদো। এই গোলের মাধ্যমে আল নাসরের হয়ে সৌদি প্রো লিগে সর্বোচ্চ গোলদাতার রেকর্ড নিজের করে নেন তিনি।
এর আগে ২০০৯ থেকে ২০১৯ সাল পর্যন্ত আল নাসরের হয়ে সৌদি প্রো লিগে ২০৫ ম্যাচে ১০৩ গোল করেছিলেন সৌদি ফরোয়ার্ড মোহাম্মদ আল সাহলাওয়ি। রোনালদো তার রেকর্ড ছাড়িয়ে নতুন মাইলফলক গড়েছেন।
রোনালদোর জয়সূচক গোলে শেষ পর্যন্ত ২-১ ব্যবধানের জয় নিশ্চিত করে আল নাসর। এই জয়ে লিগের শীর্ষস্থান ধরে রেখেছে রোনালদোর দল।
আগামী ৬ সেপ্টেম্বর লিগে নিজেদের পরবর্তী ম্যাচে আল ইতিহাদের বিপক্ষে মাঠে নামবে আল নাসর।

