সময়পত্র ডেস্ক: দেশের বাজারে আবারও বাড়ানো হয়েছে স্বর্ণের দাম। এবার এক ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম ৯ হাজার ৮৫৬ টাকা বাড়িয়ে ভ্যাটসহ ২ লাখ ৩২ হাজার ৯৩০ টাকা নির্ধারণ করা হয়েছে।
বৃহস্পতিবার (৬ আগস্ট) সকালে এক বিজ্ঞপ্তিতে নতুন দাম ঘোষণা করে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নির্ধারিত দাম আজ সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে।
বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণ বা পিওর গোল্ডের দাম বেড়ে যাওয়ায় সার্বিক বাজার পরিস্থিতি বিবেচনা করে স্বর্ণের নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে।
নতুন দর অনুযায়ী, ভ্যাটসহ প্রতি ভরি—
- ২২ ক্যারেট: ২ লাখ ৩২ হাজার ৯৩০ টাকা
- ২১ ক্যারেট: ২ লাখ ২২ হাজার ৪৯১ টাকা
- ১৮ ক্যারেট: ১ লাখ ৯১ হাজার ৫৬ টাকা
- সনাতন পদ্ধতি: ১ লাখ ৫৬ হাজার ৬৪ টাকা
এর আগে গত ৩১ জুলাই স্বর্ণের দাম সমন্বয় করেছিল বাজুস। তখন ২২ ক্যারেট স্বর্ণের দাম ভরিতে ২ হাজার ২১৬ টাকা বাড়িয়ে ভ্যাটসহ ২ লাখ ২৩ হাজার ৭৪ টাকা নির্ধারণ করা হয়েছিল।
মাত্র কয়েক দিনের ব্যবধানে আবারও বড় অঙ্কে দাম বাড়ায় দেশের বাজারে স্বর্ণের নতুন রেকর্ডমূল্য তৈরি হয়েছে।

