যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসি-তে আয়োজিত হোয়াইট হাউস করেসপনডেন্টস ডিনার চলাকালে হঠাৎ গুলির শব্দে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরিস্থিতি বুঝে নিরাপত্তার দায়িত্বে থাকা সদস্যরা দ্রুত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প-কে মঞ্চ থেকে সরিয়ে নেন। তাঁর সঙ্গে ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পকেও নিরাপদ স্থানে নেওয়া হয়।
শনিবার (২৫ এপ্রিল) স্থানীয় সময় রাতে হিলটন হোটেলের বলরুমে এই ঘটনা ঘটে। উপস্থিত ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এবং প্রশাসনের অন্যান্য সদস্যদেরও দ্রুত নিরাপদ জায়গায় সরিয়ে নেওয়া হয়।
প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, গুলির শব্দ শোনার পর কয়েকজন সিক্রেট সার্ভিস সদস্যকে ‘গুলি লেগেছে’ বলে চিৎকার করতে শোনা যায়। পরে নিরাপত্তা সংস্থার অভ্যন্তরীণ বার্তায় জানানো হয়, সন্দেহভাজন বন্দুকধারীকে আটক করা হয়েছে।
বিভিন্ন সূত্রের তথ্য অনুযায়ী, প্রেসিডেন্টসহ অনুষ্ঠানে উপস্থিত গুরুত্বপূর্ণ সবাই নিরাপদ আছেন এবং পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আনা হয়েছে।

