তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে নিউজিল্যান্ড। ফলে মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আগে ফিল্ডিংয়ে নামছে বাংলাদেশ।
সোমবার (২০ এপ্রিল) সকাল ১১টায় শুরু হওয়া এই ম্যাচটি সিরিজে টিকে থাকার জন্য বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রথম ম্যাচে ২৬ রানে হেরে ইতোমধ্যেই পিছিয়ে পড়েছে স্বাগতিকরা।
এই সিরিজে নিয়মিত অনেক ক্রিকেটারকে পাচ্ছে না নিউজিল্যান্ড, কারণ তাদের অনেকেই আইপিএল ও পিএসএলে ব্যস্ত। তাই তুলনামূলক নতুন মুখের দল নিয়েই মাঠে নেমেছে তারা। অন্যদিকে পূর্ণ শক্তির দল নিয়েই খেলছে বাংলাদেশ।
বাংলাদেশ একাদশ:
তানজিদ তামিম, সাইফ হাসান, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত, লিটন দাস, তাওহীদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, নাহিদ রানা ও শরীফুল ইসলাম।
নিউজিল্যান্ড একাদশ:
হেনরি নিকোলস, নিক কেলি, উইল ইয়ং, ডিন ফক্সক্রফ্ট, টম ল্যাথাম, মুহাম্মদ আব্বাস, জশ ক্লার্কসন, নাথান স্মিথ, ব্লেয়ার টিকনার, উইল ও’রুর্ক ও জেডেন লেনক্স।

