ইসরায়েলি ডিফেন্স ফোর্সেস (আইডিএফ) দাবি করেছে, পশ্চিম তীরের তুলকারেম এলাকায় একটি বোমা তৈরির ল্যাব ধ্বংস করেছে তারা। দেশটির সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল এ তথ্য জানিয়েছে।
আইডিএফ জানায়, শুক্রবার (১০ এপ্রিল) গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তুলকারেম ক্যাম্পে অভিযান চালিয়ে ওই ল্যাব শনাক্ত করা হয়।
ইসরায়েলি সেনাবাহিনীর দাবি, অভিযানে সেখানে প্রায় ২০০টি পাইপ বোমা, অগ্নিনির্বাপক যন্ত্র ও গ্যাস সিলিন্ডার দিয়ে তৈরি বেশ কিছু ইম্প্রোভাইজড বিস্ফোরক এবং প্রায় ৫০ কেজি বিস্ফোরক পদার্থ উদ্ধার করা হয়েছে।
সামরিক বাহিনী আরও জানিয়েছে, অভিযান চলাকালে পুরো বোমা তৈরির স্থাপনাটি ধ্বংস করে দেওয়া হয়।

