ইরানের পাল্টা হামলায় দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর-এ চারজন আহত হয়েছেন বলে জানিয়েছে ইরান ইন্টারন্যাশনাল।
ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় দুবাই মিডিয়া অফিস জানায়, বিমানবন্দরের কিছু অংশে সামান্য ক্ষয়ক্ষতি হয়েছে। তবে পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আনা হয়েছে এবং স্বাভাবিক কার্যক্রম চালু রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।
এর আগে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ ‘অপারেশন এপিক ফিউরি’ অভিযানে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হয়েছেন বলে দাবি করেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যাল-এ দেওয়া এক পোস্টে খামেনির মৃত্যুর কথা উল্লেখ করেন এবং তাকে ইতিহাসের অন্যতম ‘নিকৃষ্ট ব্যক্তি’ হিসেবে আখ্যা দেন।
তবে ইরানের দুটি রাষ্ট্রীয় গণমাধ্যম দাবি করেছে, দেশটির সর্বোচ্চ নেতা সুস্থ ও নিরাপদ আছেন। এ নিয়ে আন্তর্জাতিক মহলে বিভ্রান্তি তৈরি হয়েছে।

