
নিজস্ব প্রতিনিধি: বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী ও মানিকগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আফরোজা খানম রিতার শ্রদ্ধেয় মাতা এবং বিশিষ্ট শিল্পপতি ও সাবেক মন্ত্রী হারুনার রশিদ খান মুন্নুর সহধর্মিণী হুরুন নাহার রশিদ (৮৩) ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
পারিবারিক সূত্রে জানা গেছে, তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন। আজ ভোরে নিজবাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি অসংখ্য গুণগ্রাহী, আত্মীয়-স্বজন ও শুভানুধ্যায়ী রেখে গেছেন। তার মৃত্যুতে পরিবারসহ এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।
মরহুমার মৃত্যুতে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিবর্গ গভীর শোক প্রকাশ করেছেন। তারা মরহুমার রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানান।
পারিবারিকভাবে জানানো হয়েছে, মরহুমার নামাজে জানাজা আজ বাদ আছর মুন্নু মেডিক্যাল কলেজ মাঠে অনুষ্ঠিত হবে। জানাজায় সর্বস্তরের মানুষকে শরিক হওয়ার জন্য অনুরোধ জানানো হয়েছে।
আল্লাহ তায়ালা মরহুমাকে জান্নাতুল ফেরদৌস দান করুন এবং শোকসন্তপ্ত পরিবারকে এ শোক সহ্য করার তৌফিক দান করুন। আমিন।
