সময়পত্র ডেস্ক: কাজের সুযোগ দেওয়ার প্রলোভন দেখিয়ে অনলাইনে প্রতারণার অভিযোগে কম্বোডিয়ান অনলাইন চক্রের তিন সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।
সোমবার (২৮ সেপ্টেম্বর) রাজধানীর দারুস সালাম থানায় দায়ের করা একটি মামলায় তাদের গ্রেফতার করা হয়। খুলনার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ওই তিনজনকে আটক করে পিবিআই।
গ্রেফতার ব্যক্তিরা হলেন—মেহেদী হাসান সোহাগ, আবুল হাসান নাইম ও সুমাইয়া খাতুন শান্তা। তাদের কাছ থেকে তিনটি এটিএম কার্ডসহ বিভিন্ন আলামত উদ্ধার করা হয়েছে।
পিবিআই জানায়, এয়ারপাজ ওয়ার্কিং গ্রুপের প্রতিনিধি পরিচয়ে বিমান টিকিট বিক্রি এবং অনলাইনে বিনিয়োগে বেশি লাভের প্রলোভন দেখিয়ে ভুক্তভোগীর কাছ থেকে বিভিন্ন সময়ে ৩৪ লাখ ৫৪ হাজার টাকা হাতিয়ে নেয় চক্রটি।

