সময়পত্র ডেস্ক: আট দফা দাবি আদায়ে ঢাকা থেকে রংপুরের উদ্দেশে লংমার্চ শুরু করেছে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য।
এর আগে শনিবার (১৯ সেপ্টেম্বর) রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে লংমার্চের উদ্বোধনী সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে ১১ দলীয় ঐক্যের প্রধান জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানসহ জোটের অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সমাবেশ থেকে নেতারা কর্মসূচি সফল করতে নেতাকর্মীদের বিভিন্ন দিকনির্দেশনা দেন।
নেতৃবৃন্দ বলেন, লংমার্চে কোনো ধরনের বাধা এলে তা উপেক্ষা করে জনগণের স্বার্থে কর্মসূচি সফল করা হবে। একই সঙ্গে কর্মসূচিকে কেন্দ্র করে কোনো ধরনের উসকানিতে পা না দেওয়ার জন্য নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান তারা।
লংমার্চের পথে ঢাকা, গাজীপুর, টাঙ্গাইল, সিরাজগঞ্জ, বগুড়া, গাইবান্ধা ও রংপুরে মোট সাতটি জনসভা এবং পাঁচটি পথসভা করবে ১১ দলীয় ঐক্য।
কর্মসূচির সমাপনী সমাবেশ অনুষ্ঠিত হবে রংপুর জিলা স্কুল মাঠে।

