নিজস্ব প্রতিনিধি: গোপালগঞ্জের কাশিয়ানীতে ট্রেনে কাটা পড়ে দুই যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১১ আগস্ট) মধ্যরাতে উপজেলার মহেশপুর রেলস্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন মহেশপুর ইউনিয়নের বায়ৈখোলা গ্রামের হাসিব গাজী এবং নোয়াপাড়া গ্রামের মেহেদী শেখ।
রেলওয়ে পুলিশের তথ্যমতে, প্রচণ্ড গরমের কারণে রাতে ওই দুই যুবক রেললাইনের ওপর ঘুমিয়ে পড়েছিলেন। পরে খুলনাগামী জাহানাবাদ এক্সপ্রেস ট্রেনটি ওই স্থান দিয়ে যাওয়ার সময় তাদের ওপর দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়।
দুর্ঘটনার খবর পেয়ে ভাঙ্গা রেলওয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে মরদেহ দুটি উদ্ধার করে।

