নিজস্ব প্রতিনিধি: মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের অসুস্থতায় দ্রুত সুস্থতা কামনা করে দোয়া ও আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান।
সোমবার (১০ আগস্ট) রাতে প্রধানমন্ত্রীর কার্যালয়ের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক বার্তায় এ শুভেচ্ছা জানানো হয়।
বার্তায় তারেক রহমান বলেন, মালয়েশিয়ার প্রধানমন্ত্রী দাতুক সেরি আনোয়ার ইব্রাহিমের দ্রুত ও পূর্ণ সুস্থতার জন্য তিনি দোয়া করছেন। একই সঙ্গে আল্লাহর কাছে তাকে দীর্ঘস্থায়ী সুস্বাস্থ্য ও শক্তি দেওয়ার প্রার্থনা করেন তিনি।
প্রধানমন্ত্রী আরও বলেন, বাংলাদেশের বিশেষ বন্ধু আনোয়ার ইব্রাহিমের প্রতি বাংলাদেশের জনগণ ও তার নিজের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানানো হচ্ছে।

