সময়পত্র ডেস্ক: প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বিশ্বের অন্যতম বৃহৎ ডিজিটাল পেমেন্ট নেটওয়ার্ক প্রতিষ্ঠান Visa-এর এশিয়া প্যাসিফিক অঞ্চলের প্রেসিডেন্ট স্টিফেন কারপিন।
মঙ্গলবার (১১ আগস্ট) সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
বৈঠকে বাংলাদেশে ডিজিটাল কমার্সের সম্প্রসারণ, পেমেন্ট নিরাপত্তা এবং ডিজিটাল লেনদেনের ভবিষ্যৎ নিয়ে আলোচনা হয়।
সাক্ষাৎকালে বাংলাদেশের ডিজিটাল অর্থনীতিতে ভিসার এশিয়া প্যাসিফিক অঞ্চলের পরিকল্পনায় গুরুত্ব তুলে ধরেন স্টিফেন কারপিন। তিনি বলেন, ডিজিটাল আর্থিক সেবার সম্প্রসারণ, দ্রুত বিকাশমান ই-কমার্স খাত এবং আর্থিক অবকাঠামোতে ধারাবাহিক বিনিয়োগের ফলে বাংলাদেশ ডিজিটাল পেমেন্টের নতুন যুগের দিকে এগিয়ে যাচ্ছে।
এ সময় ভিসার ভারত ও দক্ষিণ এশিয়ার গ্রুপ কান্ট্রি ম্যানেজার সুরেশ শেঠিও উপস্থিত ছিলেন।

