মঙ্গলবার (৪ আগস্ট) সচিবালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী এবং প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
সংস্কৃতিমন্ত্রী জানান, উদ্বোধনী অনুষ্ঠানে জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা তাঁদের স্মৃতিচারণ করবেন। পাশাপাশি জুলাই গণঅভ্যুত্থান নিয়ে নির্মিত প্রামাণ্যচিত্রও প্রদর্শন করা হবে।
জুলাই স্মৃতি জাদুঘর নির্মাণে দুর্নীতির অভিযোগ প্রসঙ্গে নিতাই রায় চৌধুরী বলেন, সুনির্দিষ্ট অভিযোগ পাওয়া গেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
তথ্য উপদেষ্টা জানান, অনলাইনে টিকিট কেটে প্রতিদিন সীমিত সংখ্যক দর্শনার্থী জাদুঘরে প্রবেশ করতে পারবেন। প্রাপ্তবয়স্কদের জন্য টিকিটের মূল্য ৫০ টাকা এবং শিশুদের জন্য ২৫ টাকা নির্ধারণ করা হয়েছে।
তিনি আরও জানান, ৬ আগস্ট থেকে ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে।

