সময়পত্র ডেস্ক: সিলেটে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় হাম ও হাম উপসর্গে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১১৬ জনে।
একই সময়ে নতুন করে ৯৩ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে সিলেটের বিভিন্ন হাসপাতালে হাম ও উপসর্গ নিয়ে ২৫৪ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন।
এদিকে, স্বাস্থ্য অধিদফতরের সর্বশেষ হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় সারাদেশে হাম উপসর্গ নিয়ে আরও চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ১৩৭ জনের মধ্যে হাম উপসর্গ দেখা দিয়েছে।
সিলেটে হাম পরিস্থিতি নিয়ে উদ্বেগের মধ্যে হাসপাতালগুলোতে আক্রান্ত রোগীর সংখ্যা বাড়তে থাকায় চিকিৎসাসেবা ও পর্যবেক্ষণ কার্যক্রমও জোরদার করা হয়েছে।

