নিজস্ব প্রতিনিধি: ঢাকা ও চট্টগ্রাম বিভাগে ২০২৩ সালের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় অংশ নেওয়া প্রায় ৪৬ হাজার পরীক্ষার্থীর ফল মেধার ভিত্তিতে পুনরায় প্রকাশের নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ।
বৃহস্পতিবার (৯ জুলাই) প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগ এ আদেশ দেন।
আদালতে রিটকারীদের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী অ্যাডভোকেট তাজুল ইসলাম। রায়ের পর তিনি গণমাধ্যমকে জানান, কোটা সংক্রান্ত রিটের পরিপ্রেক্ষিতে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে মেধার ভিত্তিতে ফলাফল পুনরায় প্রকাশের নির্দেশ দিয়েছেন দেশের সর্বোচ্চ আদালত।
এর আগে, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগে ৮৪ শতাংশ কোটার ভিত্তিতে পরীক্ষা ও ফলাফল প্রকাশ করা হয়েছিল। সেই প্রক্রিয়ার বৈধতা চ্যালেঞ্জ করে করা রিটের শুনানি শেষে এ নির্দেশনা দেন আপিল বিভাগ।

