নিজস্ব প্রতিনিধি: রাজধানীর মুগদার একটি বাসা থেকে বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক তানভীর হাসান শুভর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তাকে ঘরের ভেতরে গলায় ফাঁস লাগানো অবস্থায় পাওয়া যায়।
মঙ্গলবার (৩ জুন) রাতে স্থানীয়দের তথ্যের ভিত্তিতে ঘটনাস্থলে গিয়ে দরজা ভেঙে মরদেহ উদ্ধার করে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন মুগদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান উল্লাহ। তিনি জানান, দীর্ঘ সময় কোনো সাড়া-শব্দ না পেয়ে প্রতিবেশীরা পুলিশকে খবর দেন।
মৃত্যুর প্রকৃত কারণ নির্ধারণে মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। ওসি বলেন, এটি আত্মহত্যা নাকি অন্য কোনো কারণে মৃত্যু হয়েছে, তা তদন্ত ও ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে।
ঘটনার রহস্য উদ্ঘাটনে পুলিশ প্রয়োজনীয় আলামত সংগ্রহ ও তথ্য-উপাত্ত যাচাই করছে।

