সময়পত্র ডেস্ক: পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান পদত্যাগ করেছেন। সোমবার (১ জুন) তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে স্বাক্ষরিত পদত্যাগপত্র জমা দেন।
পদত্যাগপত্রে দীপেন দেওয়ান উল্লেখ করেন, দায়িত্ব গ্রহণের পর থেকেই তিনি বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছেন। অসুস্থতার কারণে মন্ত্রণালয়ের নিয়মিত দায়িত্ব যথাযথভাবে পালন করতে নানা সমস্যার সম্মুখীন হচ্ছেন।
তিনি আরও বলেন, সরকারের উন্নয়ন কার্যক্রম ও প্রশাসনিক কাজের গতি বজায় রাখার স্বার্থে বর্তমান পদ থেকে অব্যাহতি নেওয়াই সমীচীন বলে মনে করছেন।
উল্লেখ্য, দীর্ঘ ১৯ বছর সরকারি চাকরিতে থাকার পর ২০০৫ সালে তিনি বিএনপির রাজনীতিতে সক্রিয়ভাবে যুক্ত হন। পরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাঙ্গামাটি-২৯৯ আসন থেকে নির্বাচিত হয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের মন্ত্রিসভায় পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রীর দায়িত্ব পান।

