সময়পত্র ডেস্ক: ঈদুল আজহার ছুটিতে শুক্রবারও রাজধানী ছাড়ছেন অনেক মানুষ। যারা কাজের চাপ বা ছুটি না পাওয়ায় ঈদের আগে বাড়ি যেতে পারেননি, তারা এখন পরিবারের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে গ্রামের পথে রওনা দিচ্ছেন।
শুক্রবার রাজধানীর বিভিন্ন বাস টার্মিনাল ও কাউন্টারে যাত্রীদের ভিড় দেখা গেছে। যাত্রীরা জানান, ঈদের পর সড়কে যানজট কম থাকায় স্বস্তিতে ভ্রমণ করা যাচ্ছে। তাই অনেকেই ঈদের দ্বিতীয় দিন যাত্রা বেছে নিয়েছেন।
আবার কেউ কেউ ঈদের প্রথম দিন ঢাকায় পরিবারের সঙ্গে সময় কাটিয়ে দ্বিতীয় দিন আত্মীয়-স্বজনের বাড়িতে যাচ্ছেন ঈদের শুভেচ্ছা বিনিময় করতে।
এদিকে বাস টার্মিনালের পাশাপাশি রাজধানীর বিভিন্ন সড়ক ও মোড় থেকেও যাত্রীদের বাসে উঠতে দেখা গেছে।

