সময়পত্র ডেস্ক: আজ ঢাকাসহ দেশের পাঁচটি বিভাগে ভারী থেকে অতিভারী বর্ষণের সম্ভাবনার কথা জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদফতর।
বৃহস্পতিবার (২১ মে) ঝড় সতর্কীকরণ কেন্দ্রের এক বার্তায় জানানো হয়, ঢাকা বিভাগ, রংপুর বিভাগ, রাজশাহী বিভাগ, ময়মনসিংহ বিভাগ ও সিলেট বিভাগ–এর কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে।
এছাড়া এসব বিভাগের অনেক এলাকায় এবং খুলনা বিভাগ, বরিশাল বিভাগ ও চট্টগ্রাম বিভাগ–এর দুয়েক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া, বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আবহাওয়া অধিদফতর আরও জানিয়েছে, সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।

