জাতীয় জাতীয় সংসদ ভবন-এর দর্শক গ্যালারিগুলোর নামকরণ করা হয়েছে মহান মুক্তিযুদ্ধে শহীদ সাত বীরশ্রেষ্ঠের নামে। একইসঙ্গে সংসদের মূল প্রবেশ ফটকের নাম রাখা হয়েছে মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক এম এ জি ওসমানী-এর নামে।
চিফ হুইপ নুরুল ইসলাম মনি জানান, সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান-এর পরামর্শে এই উদ্যোগ নেওয়া হয়েছে, যাতে বীরশ্রেষ্ঠদের অবদান নতুন প্রজন্মের কাছে আরও দৃশ্যমান থাকে।
এর আগে সংসদের গ্যালারিগুলোর নাম ফুল ও নদীর নামে ছিল। এখন নতুনভাবে নামকরণ করা গ্যালারিগুলো হলো –
ভিআইপি গ্যালারি-১: মহিউদ্দিন জাহাঙ্গীর
ভিআইপি গ্যালারি-২: হামিদুর রহমান
গ্যালারি-৩: মুন্সী আব্দুর রউফ
গ্যালারি-৪: মতিউর রহমান
গ্যালারি-৫: রুহুল আমিন
গ্যালারি-৬: নূর মোহাম্মদ শেখ
গ্যালারি-৭: মোস্তফা কামাল
চিফ হুইপ বলেন, দেশের স্বাধীনতার জন্য যাঁরা সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছেন, তাঁদের সম্মান জানাতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। তাঁর মতে, এই উদ্যোগ ভবিষ্যৎ প্রজন্মকে মুক্তিযুদ্ধের ইতিহাস ও বীরদের অবদান সম্পর্কে আরও অনুপ্রাণিত করবে।

