রাজধানীর গ্রিন রোডের গ্রিন লাইফ হাসপাতালে আজ দুপুরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, আগুনের সূত্রপাত বেলা ১১টা ৪০ মিনিটে হয়। খবর পেয়ে ১১টা ৫২ মিনিটে দুটি ফায়ার সার্ভিস ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে এবং কিছু সময়ের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আসে।
হাসপাতালের ১৫ তলা ভবনের ৬ ও ৭ তলায় সামান্য ধোঁয়া দেখা যায়। ঘটনার কারণ ও হতাহতের খবর এখনও পাওয়া যায়নি। মোহাম্মদপুর ফায়ার স্টেশনের ইউনিটগুলো আগুন নিয়ন্ত্রণ প্রক্রিয়া পর্যবেক্ষণ করেছে।

