নেপালের সাম্প্রতিক রাজনৈতিক অস্থিরতার প্রেক্ষাপটে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী কেপি শর্মা অলিকে গ্রেফতার করেছে পুলিশ। একই ঘটনায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী রমেশ লেখককেও আটক করা হয়েছে।
গত বছরের সেপ্টেম্বর মাসে সংঘটিত সহিংস আন্দোলনে বহু মানুষের প্রাণহানির ঘটনায় তাদের বিরুদ্ধে অপরাধমূলক অবহেলার অভিযোগ ওঠে। একটি তদন্ত কমিটি এ বিষয়ে মামলা চালানোর সুপারিশ করার পর আইনশৃঙ্খলা বাহিনী এই পদক্ষেপ নেয়।
এরই মধ্যে আন্দোলনের নেতা বলেন্দ্র শাহ সম্প্রতি প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন, যা দেশের রাজনৈতিক পরিস্থিতিকে নতুন মোড় দিয়েছে।
কাঠমান্ডু উপত্যকার পুলিশের মুখপাত্র ওম অধিকারী জানিয়েছেন, সকালে তাদের গ্রেফতার করা হয়েছে এবং আইন অনুযায়ী পরবর্তী প্রক্রিয়া চলবে। তবে এখনো আনুষ্ঠানিকভাবে অভিযোগ গঠন করা হয়নি।
উল্লেখ্য, গত সেপ্টেম্বরে সংঘটিত এই আন্দোলনে প্রায় ৭০ জনের বেশি মানুষ নিহত হন। সামাজিক যোগাযোগমাধ্যমে নিষেধাজ্ঞাকে কেন্দ্র করে শুরু হওয়া এই আন্দোলন পরে দুর্নীতি ও অর্থনৈতিক সংকটের বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভে রূপ নেয়। অভিযোগ রয়েছে, বিক্ষোভ দমনে পুলিশের গুলিতে অনেকেই প্রাণ হারান।
বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী সুদান গুরুং সামাজিক মাধ্যমে জানিয়েছেন, “আইনের ঊর্ধ্বে কেউ নয়। এটি প্রতিশোধ নয়, বরং ন্যায়বিচার প্রতিষ্ঠার সূচনা।

